ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তফশিল বাতিলের দাবিতে সমমনা ইসলামী দলগুলোর বিক্ষোভ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪৯ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফশিল বাতিলের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে সমমনা ইসলামী দলগুলো।

শুক্রবার দুপুরে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে পৃথকভাবে বিক্ষোভ মিছিল করে দলগুলো। জুমার নামাজ শেষে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

অন্যদিকে তফশিলের প্রতিবাদ ও নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ‘সমমনা ইসলামী দলগুলো’। পরে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবি জানান তারা। পরে পল্টন ও বিজয়নগর সড়কে বিক্ষোভ করেন দলগুলোর নেতাকর্মীরা।

এর আগে সংক্ষিপ্ত সমাবেশে ঘোষিত তফশিল বাতিলসহ নির্বাচন কমিশনের পদত্যাগের দাবি জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, ‘মাজা ভাঙা নির্বাচন কমিশন যে তফশিল ঘোষণা করেছে, এই তফশিলকে আমরা ঘৃণা করি। এই কমিশনের পদত্যাগ চাই। কোনো সরকার স্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারেনি, আপনারাও (আওয়ামী লীগ) পারবেন না। আপনি (প্রধানমন্ত্রী) নিরপেক্ষ ভোট দিয়ে দেখুন, দেখা যাবে আপনি কত ভোট পান।’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আপনি সম্মান নিয়ে ক্ষমতা ছাড়েন। না হয় তফশিল বাতিল ঘোষণা করে সমঝোতার মাধ্যমে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণমূলক নির্বাচন দিতে হবে।’

ইসলামী আন্দোলনের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মুহাম্মদ ইমতিয়াজ আলম বলেন, ‘আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে অথচ গণতন্ত্রের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। তফশিলের পর আওয়ামী সরকার আনন্দ মিছিল করছে, এতেই বোঝা যায় এটা প্রহসনের নির্বাচন। আমরা নির্বাচন কমিশনারের পদত্যাগ চাই। আপনারা আওয়ামী কর্মীদের কন্ট্রোল করতে পারেন নাই, তারা বিভিন্ন জায়গায় আনন্দ মিছিল করছে। এই তফশিল আমরা মানি না।’

তিনি বলেন, ‘ক্ষমতা চিরস্থায়ী নয়। অবৈধ সরকারের নীলনকশার এই তফশিল বাতিলের দাবিতে আমাদের আন্দোলন। এই তফশিল আমরা মানি না।’

এ সময় আরও বক্তব্য দেন আহমদ আবদুল কাইয়ুম, আলতাফ হোসেন, ডা. শহিদুল ইসলাম, কেএম শরীয়ত উল্লাহ, মাওলানা মাকসুদুর রহমান প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102