ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

১০ বছর নিঃসন্তান, একসঙ্গে ৩ সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ নভেম্বর, ২০২৩
  • ৪৩ বার পঠিত

দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়েছেন আইরিন আকতার নামে এক নারী।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে এক ছেলে ও শুক্রবার (১৭ নভেম্বর) ভোর ৬টার দিকে আরও দুই ছেলেমেয়ের জন্ম দেন আইরিন আক্তার। তবে এক ছেলে মারা গেলেও বাকি দুই সন্তান সুস্থ রয়েছে বলে জানা গেছে।

আইরিনের স্বামী মিনহাজুল ইসলাম পেশায় একজন ভ্যান চালক। তারা নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা।

এদিকে একসঙ্গে তিন সন্তান ডেলিভারির খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী। এসময় তিনি প্রসূতির পরিবারকে ফল ও আর্থিক সহযোগিতা প্রদান করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৩ সালে দিনাজপুরের হাকিমপুর উপজেলার মিনহাজুলের সাথে নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার আইরিন আকতারের। বিয়ের পর সন্তান না হওয়ায় বিভিন্ন জায়গায় চিকিৎসা নেন তারা।

তিন সন্তানের নানি রুপা বেগম বলেন, ‘বিয়ের পর থেকে আমার মেয়ের সন্তান হচ্ছিল না। এতদিন পর তিন সন্তান পেয়ে আমরা খুশি। এক ছেলে মারা গেছে। আল্লাহ যেনো বাকি দুই সন্তান কে সুস্থ স্বাভাবিক রাখেন। প্রশাসন থেকে ফলমূল আর আর্থিক সহায়তা দিয়ে গেছেন। খুব ভালো লাগছে।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবাশীষ চৌধুরী বলেন, তিন সন্তানের বাবা-মা সরকারি আশ্রয়ণ প্রকল্পের ঘরে থাকতেন। জেলা প্রসাশন থেকে তাদের প্রাথমিক সেবা ও কিছু সহায়তা দেওয়া হয়েছে। তাদের সার্বিক সহযোগিতায় আমরা সবসময় পাশে থাকবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102