ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ, আতঙ্কে শিক্ষার্থীরা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৭৯ বার পঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আবারও ককটেল বিস্ফোরণ ঘটেছে। তবে কে বা কারা ঘটিয়েছে তা জানা যায়নি।

শনিবার (১৮ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টায় এ বিস্ফোরণ ঘটে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহা বাংলানিউজকে বলেন, রাত সাড়ে ৯টা নাগাদ কয়েকজন মোটরসাইকেল দিয়ে এসে বিস্ফোরণ করে পালিয়ে যায়। এদের কাউকে এখনো শনাক্ত করা যায়নি। তবে আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ শনাক্ত করছি। শিগগিরই তাদের শনাক্ত করতে পারব।

এদিকে বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে রয়েছে সাধারণ শিক্ষার্থীরা। তারা বলছেন, এভাবে চলতে থাকলে ক্যাম্পাসের নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষার্থী ইকবাল রিয়াদ বাংলানিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি দিন দিন অবনতি হচ্ছে। আমাদের ক্লাস-পরীক্ষা সব জোর দিয়ে চালু রাখা হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে পারছে না। সামনে ক্যাম্পাসে যাওয়াই বিপজ্জনক হয়ে উঠবে।

তিনি আরও বলেন, এতোদিন ক্যাম্পাসের বাইরের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন থাকতে হতো। ক্যাম্পাসে গেলে নিজেদের নিরাপদ মনে হতো। দ্বিতীয়বারের মতো ককটেল বিস্ফোরণের পরে তা আর মনে হচ্ছে না।

ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রতিবাদ জানিয়ে তাৎক্ষণিক মিছিল করেছে ছাত্রলীগের স্যার এ এফ রহমান হল শাখা।

এ ঘটনার নিন্দা জানিয়ে ছাত্রলীগের ঢাবি শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত বলেন, বিগত ১৫ বছরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় ছিল। শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করতে একদল মাঠে নেমেছে। ক্যাম্পাসে নিরাপদ পরিবেশ বজায় রাখতে
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নজর রাখার আহ্বান জানান তিনি।

ছাত্রদলের ঢাবি শাখার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম ককটেল বিস্ফোরণের ঘটনাকে ছাত্রলীগের নাটক বলে উল্লেখ করেন।

তিনি বলেন, আমরা এখনো শান্তিপূর্ণ আন্দোলন করছি। এ ধরনের ঘটনা সম্পর্কে আমরা জানি না। ককটেল বিস্ফোরণের ঘটনা ছাত্রলীগের সাজানো একটি নাটক ছাড়া আর কিছুই নয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102