ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাচাকে ঘর তুলতে বাধা, দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪০ বার পঠিত

কিশোরগঞ্জের ভৈরবে চাচাকে ঘর তুলতে বাধা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের ৩০ জনের বেশি লোকজন আহত হয়েছেন।

শনিবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামে এ সংঘর্ষ ঘটে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে মুমূর্ষু অবস্থায় শাহ আলম (৪৫), আসাব উদ্দিন (৪০) ও জাহের মিয়াকে (৫৫) কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বধূনগর গ্রামের ফর্সার বাপের বাড়ির খালেক মিয়া পারিবারিক চলাচলের রাস্তায় ঘর তুলতে চাওয়ায় তার ভাতিজা এমাদ মিয়া বাধা দেন। এ নিয়ে দুপক্ষে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের লোকজনের মধ্য সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ঘণ্টাব্যাপী সংঘর্ষে পার্শ্ববর্তী কয়েকটি গোষ্ঠীর লোকজন যোগ দিলে সংঘর্ষ পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এ সময় উভয়পক্ষের ২৫-৩০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

শ্রীনগর ইউনিয়ন চেয়ারম্যান হারুন অর রশিদ জাগো নিউজকে বলেন, পূর্ব থেকেই তাদের বিরোধ চলে আসছিল। আজ সকালে খালেক মিয়া ঘর তুলতে গেলে তারই ভাতিজা এমাদ মিয়া বাধা দেয়। এ সময় এলাকার কিছু লোক পৃথক হয়ে দুটি পক্ষকে সমর্থন জানালে ব্যাপক সংঘর্ষ বাধে।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শারমিন আক্তার চৌধুরী জাগো নিউজকে বলেন, দুপক্ষের সংঘর্ষে ২৫-৩০ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিতে এসেছিলেন। এদের মধ্য তিনজনের অবস্থা খারাপ থাকায় তাদের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়। অন্য রোগীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

ভৈরব থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে জানতে পারি বধূনগর গ্রামের খালেক মিয়া ও এমাদ মিয়া সম্পর্কে চাচা ভাতিজা। আজ সকালে পারিবারিক চলাচলের রাস্তা পাশে ঘর তুলতে গেলে ভাতিজা এমাদ মিয়া চাচাকে বাধা দেয়। এর জেরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এ ঘটনায় পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102