ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড় মনিরের বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৩৬ বার পঠিত
গোলাম কিবরিয়া মনির ওরফে বড় মনির ও মৃত এশা © ফাইল ছবি

টাঙ্গাইল পৌরশহর আওয়ামী লীগের সহ-সভাপতি বড় মনির বিরুদ্ধে করা ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের বোয়ালীর তৃতীয় তলা নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এশা বোয়ালী গ্রামের মৃত লতিফ মির্জার মেয়ে।

বিষয়টি নিশ্চিত করেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফউদ্দিন।

স্থানীয়রা জানান, দুপুরে নিজ বাসায় এশার ছেলের কান্না শুনতে পান তনিমা আক্তার নামের এক নারী। পরে আশপাশের লোকজনকে জানালে তারা পুলিশে খবর দেন। পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, আলোচিত ধর্ষণ মামলার বাদী মির্জা আফরোজ এশার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে উদ্ধারের কার্যক্রম চালাচ্ছে পুলিশ।

চলতি বছরের ৫ এপ্রিল রাতে অন্তঃসত্ত্বা থাকা অবস্থায় এশা টাঙ্গাইল সদর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে আওয়ামী লীগ নেতা বড় মনির ও তার স্ত্রী নিগার আফতাবের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। সম্প্রতি গোলাম কিবরিয়া বড় মনির উচ্চ আদালতে জামিন নিয়ে কারামুক্ত হন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102