ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হরতালের সমর্থনে কিশোরগঞ্জে বিএনপির মশাল মিছিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩
  • ৪১ বার পঠিত

হরতালের সমর্থনে কিশোরগঞ্জে মশাল মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। শনিবার (১৮ নভেম্বর) রাত ৯টার দিকে পৌরশহরের মোরগমহল এলাকায় এ মিছিল করেন তারা।

জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোশতাক আহমেদ শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শহীদুল্লাহ কাইসার শহীদ, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রেদোয়ান রহমান ওয়াকিউর, সহ দপ্তর সম্পাদক মনিরুল হাসান জেনি মিছিলে নেতৃত্ব দেন। এ সময় তারা হরতালের সমর্থনে বিভিন্ন স্লোগান ও জনগণকে হরতাল পালনের আহ্বান জানান।

এর আগে সন্ধ্যা ৭টার দিকে জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়ায় হরতালের সমর্থনে মশাল মিছিল করে ইউনিয়ন বিএনপি।

কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, হরতালের সমর্থনে বিএনপির মশাল মিছিলের কোনো খবর পুলিশের কাছে নেই। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্ত রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102