ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ময়মনসিংহ প্রেসক্লাব’র বর্ষসেরা সাংবাদিক তালিকায় শেরপুরের তিনজন!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৯ বার পঠিত
দেবাশীষ সাহা রায়, আদিল মাহমুদ উজ্জ্বল, ইমরান হাসান রাব্বী ; ছবি : সংগৃহীত

শেরপুর: ময়মনসিংহ প্রেসক্লাব’র বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন শেরপুরের তিন জন। তাদের এ প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছেন সাংবাদিক সংগঠনসহ বিভিন্ন মানবাধিকার, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এদিকে ইলেকট্রনিক মিডিয়া ক্যাটাগরিতে বর্ষসেরা তালিকায় রয়েছেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টিভির স্টাফ রিপোর্টার আদিল মাহমুদ উজ্জ্বল, চ্যানেল টুয়েন্টি ফোরের শেরপুর প্রতিনিধি ও শেরপুরের প্রথম অনলাইন শেরপুর টাইমসের স্টাফ রিপোর্টার এবং শেরপুর ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান হাসান রাব্বী এবং প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে বর্ষসেরা তালিকায় রয়েছেন সিনিয়র সাংবাদিক প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়।

বর্ষসেরা সাংবাদিকের তালিকায় সেরা নির্বাচিত হওয়ায় শেরপুর প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, রেড ক্রিসেন্টের যুব প্রধান ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইউসুফ আলী রবিন, শেরপুরে ইয়ূথ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সোহেল রানা ও সাংগঠনিক সম্পাদক নাঈম ইসলাম, মানবাধিকার সংস্থা সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির জেলা সভাপতি আলমগীর আল আমিন, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সংগঠন ভয়েজ অব ঝিনাইগাতীর সভাপতি জাহিদুল হক মনির, আজকের তারণ্যের সভাপতি রবিউল ইসলাম রতনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ অভিনন্দন জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102