ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুন্দরবনে শ্যালা নদীর চরে মিলল ২টি মরদেহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৬৫ বার পঠিত

বাগেরহাট: সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় শ্যালা নদীর চর থেকে দুটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।

সোমবার (২০ নভেম্বর) সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর চর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

পরে বিকেলে মরদেহ দুটি চাঁদপাই নৌ থানায় হস্তান্তর করে কোস্টগার্ড।
ধারণা করা হচ্ছে, মরদেহ দুটি দুই যুবকের। তাদের আনুমানিক বয়স ৩০ বছর। একজনের পরনে শার্ট, অপরজনের পরনে লাল চেক টিশার্ট ছিল। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি বাগেরহাট জেলা হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানান চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আক্তার মোর্শেদ।

তিনি বলেন, কোস্টগার্ড মোংলা পশ্চিম জোনের একটি টহল দল অজ্ঞাতপরিচয় দুজনের মরদেহ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। মঙ্গলবারের মধ্যে পরিচয় না পেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে তাদের মরদেহ দাফন করা হবে। তবে তার আগে ডিএনএ টেস্টের জন্য মরদেহ দুটি থেকে নমুনা সংগ্রহ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102