ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এবার তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করবেন সাত্তারপুত্র তুষার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ নভেম্বর, ২০২৩
  • ৭৩ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে তৃণমূল বিএনপি থেকে নির্বাচন করতে যাচ্ছেন প্রয়াত সংসদ সদস্য উকিল আব্দুস সাত্তার ভূঞার ছেলে মাইনুল হাসান তুষার। এরইমধ্যে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মাইনুল হাসান তুষার জাগো নিউজকে বলেন, ‘শনিবার (১৮ নভেম্বর) তৃণমূল বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলাম। রোববার বিকেলে তা দলীয় কার্যালয়ে জমা দিয়েছি।’

এক প্রশ্নের জবাবে তুষার বলেন, ‘গত উপ-নির্বাচনে আমি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলাম, কিন্তু দেয়নি। তাই তৃণমূল বিএনপি থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন চেয়েছি। আমার বাবার অসমাপ্ত কাজ সম্পূর্ণ করতে সংসদে যেতে চাই।’

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে ছয়বারের এমপি ছিলেন উকিল আব্দুস সাত্তার ভূঞা। তিনি ১৯৭৯ সালে তৎকালীন কুমিল্লা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীসময়ে ১৯৯১ ও ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ও জুনের নির্বাচনে বিএনপির মনোনয়ন নিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এমপি নির্বাচিত হন।

২০০১ সালের নির্বাচনে তৎকালীন চারদলীয় জোট সরকার থেকে আইন, মৎস্য ও ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আব্দুস সাত্তার। তবে ২০০৮ সালের নির্বাচনের পরে রাজনৈতিক কার্যক্রম থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন। ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির মনোনীত সংসদ সদস্য হিসেবে জয়লাভ করেন আব্দুস সাত্তার।

২০২২ সালের ডিসেম্বরে উকিল আব্দুস সাত্তারসহ বিএনপির সাত এমপি সংসদ থেকে পদত্যাগ করেন। সংসদ থেকে পদত্যাগের পর অভিমানে দল থেকে পদত্যাগের গুঞ্জনে ২ জানুয়ারি তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। পরে সাত্তার ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থনে স্বতন্ত্র প্রার্থী হয়ে জয়লাভ করেন। বিষয়টি তখন দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।

গত ৩০ সেপ্টেম্বর মারা যান উকিল আব্দুস সাত্তার ভূঞা। তার মৃত্যুতে ৪ অক্টোবর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর আওয়ামী লীগ থেকে উপনির্বাচনে অংশগ্রহণ করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাত্তারপুত্র মাইনুল হাসান তুষার। এরপর থেকে ব্যাপক আলোচনায় ছিলেন তুষার। কিন্তু অবশেষে এ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পান অধ্যক্ষ শাহজাহান আলম সাজু। তিনি ৫ নভেম্বর অনুষ্ঠিত উপনির্বাচনে জয়লাভ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102