ads
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মহান বিজয় দিবস উপলক্ষে যশোরের গদখালিতে কোটি টাকার ফুল বিক্রি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ ডিসেম্বর, ২০২৩
  • ৯৬ বার পঠিত

মহান বিজয় দিবস ঘিরে দুইদিনে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি মোকামে কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। এবার সব রকমের ফুলের দাম চড়া হওয়ায় খুশি চাষিরা।

Advertisement

পাইকারি ও খুচরা বিক্রেতারাও বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। বেশি দামে কিনে তারা বেশি বিক্রি করতে পেরেছেন।

শুক্রবার গদখালি মোকাম ঘুরে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এই চিত্র দেখা গেছে।

শুক্রবার সরেজমিনে দেখা যায়, কাকডাকা ভোরে গদখালি এলাকার চাষিরা তাদের ক্ষেতের তরতাজা ফুল নিয়ে হাজির হয় মোকামে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যবসায়ী ও চাষিদের হাঁকডাকে মুখরিত হয়ে ওঠে মোকাম। এদিন মোকামে প্রতি পিস গোলাপ ৮ টাকা থেকে ১০ টাকায় বিক্রি হয়েছে। মানভেদে প্রতি পিস জারবেরা ফুল ১৮ টাকা থেকে ২০ টাকায়, গ্লাডিওলাস ফুল ২৫ টাকা থেকে ৩০ টাকা, রজনীগন্ধা ৫ টাকা থেকে ৭ টাকা পিস ও চন্দ্রমল্লিকা প্রতি পিস ৫ টাকা থেকে ৬টাকায় বিক্রি হয়েছে। বাজারে সবচেয়ে বেশি চাহিদা ছিল গাঁদাফুলের। প্রতি হাজার গাঁদাফুল মানভেদে ৫শ টাকা থেকে ৮শ টাকায় বিক্রি হয়েছে। কৃষকদের দাবি, এ বছর সব ধরনের ফুলের দাম বাড়তি। বাজার দর এমন চাঙ্গা থাকলে কৃষকরা লাভবান হবেন।

ঝিকরগাছারে হাড়িয়া গ্রামের কৃষক সুমন আলী বলেন, গত দুইদিন বাজারে ফুল বিক্রি করেছি। দাম ভাল পেয়েছি। গাঁদাফুল প্রতি হাজার ৫শ টাকা ও গোলাপ প্রতি পিস ১০ টাকায় বিক্রি করতে পেরেছি। যা স্মরণকালের মধ্যে বেশি দাম পেয়েছি।

মঠবাড়ি এলাকার চাষি বুলবুল আহমেদ বলেন, আজকের বাজার খুবই ভাল। এমন বাজার থাকলে আমরা চাষিরা লাভবান হতে পারব। সব ধরণের ফুলের দাম বেশি হওয়ায় আমরা খুবই খুশি।

পাইকারি ক্রেতা আবদুল মান্নান বলেন, আজকের বাজারের সবচেয়ে দামি ফুল প্লাডিওলাস। প্রতি পিস পাইকারি কিনলাম ২২ টাকা থেকে ২৭ টাকায়। যা এই মৌসুমের সেরা দাম। পাইকারি পর্যায়ে আরও বেশি দরে বিক্রি হবে। চাষিরা যেমন বেশি দাম পাচ্ছেন, তেমনি আমরা বেশি দামে বিক্রি করতে পারবো আশা করি।

আরেক পাইকারি ক্রেতা সাইফ আহমেদ বলেন, নিত্যপণ্যের দাম বেশি। সেই হিসেবে ফুলের দামও চড়া। বাজারে ফুলের সরবরাহ কম, কিন্তু চাহিদা বেশি। এজন্য ফুলের দাম চড়া হয়েছে। চড়া দামেই কিনছি।

বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আবদুর রহিম বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে যশোর অঞ্চলের চাষিরা কয়েক কোটি টাকার ফুল বিক্রি করেছে। এ বছর ফুলের দাম চড়া হওয়ায় চাষিরা খুশি।

তিনি আরও বলেন, এবারের শীতের মৌসুমে একশ কোটি টাকার ফুল বাণিজ্যের লক্ষ্যমাত্রা রয়েছে। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ ও আবহাওয়া বজায় থাকলে লক্ষ্যমাত্রা অর্জন হবে বলে আশাবাদী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102