ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীমনিকে চাচ্ছেন কাজী মারুফ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ বার পঠিত
পরীমনি

দেশের জনপ্রিয় নির্মাতা কাজী হায়াতের পুত্র কাজী মারুফ। তার প্রথম চলচ্চিত্র ‘ইতিহাস’ দিয়ে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর বেশ কিছু চলচ্চিত্রে কাজ করলেও পরে চলে যান আমেরিকায়। সেখানেই বসবাস করছেন তিনি। চলচ্চিত্র থেকে অনেকটাই নিজেকে গুটিয়ে নিয়ে মন দিয়েছেন ব্যবসায়। তবে এবার আবারো সিনেমায় আসছেন মারুফ। ১০ বছর আগে ‘রাজা গোলাম’ নামে একটি সিনেমার শুটিং শুরু করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত তা আর শেষ হয়নি।

কাজী মারুফের প্রযোজনায় এই সিনেমার পরিচালক ছিলেন বিদ্যুত। এবার নতুন করে সিনেমার গানের রেকর্ডিং করা হয়েছে। পরিবর্তন হয়েছে গল্প ও পরিচালকের। কাজী হায়াৎ এটি নির্মাণ করবেন।

জানা গেছে, ‘রাজা গোলাম’ সিনেমায় নায়িকা হিসেবে পরীমনিকে চাওয়া হচ্ছে। এরই মধ্যে পরীর সঙ্গে কথা বলেছেন মারুফ।

আসছে জানুয়ারির শেষের দিকে দেশে ফিরবেন মারুফ। যদি সব ঠিক থাকে তাহলে ফেব্রুয়ারির মাঝামাঝি সিনেমার শুটিং করতে চান তিনি। এ ব্যাপারে তিনি বলেন, রাজা গোলাম’ সিনেমাটি নিয়ে আমার অনেক দিনের স্বপ্ন। নিজের মতো করে গল্প তৈরি করেছিলাম। তখন কাজটি শেষ করতে পারিনি। এবার সব গুছিয়ে তবে শুটিং শুরু করব। তখন গান তৈরি করেছিলাম। তবে সময়ের চাহিদার কারণে নতুন করে গান করছি। গল্পেও কিছুটা পরিবর্তন এনেছি বাবাকে দিয়ে লিখিয়ে। দেশে ফিরেই পরীমনিকে চুক্তিবদ্ধ করব।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102