ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ বিএনপির দুই নেতা বহিষ্কার

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৯৪ বার পঠিত

কিশোরগঞ্জ-২ আসনে বিএনপির বহিষ্কৃত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেওয়ায় এক ইউপি চেয়ারম্যানসহ দুজনকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (১৯ ডিসেম্বর) জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ জানানো হয়।

তারা হলেন, মো. আলাউদ্দিন সাবিরী ও মাহতাব উদ্দিন। আলা উদ্দিন কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাহতাব উদ্দিন চান্দপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কটিয়াদি উপজেলার মুমুরদিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মো. আলাউদ্দিন সাবিরীকে ও চান্দপুর ইউনিয়ন বিএনপির সদস্য মো. মাহতাব উদ্দিনকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মো. মাজারুল ইসলাম এ বহিষ্কার আদেশ অনুমোদন করেন।

জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক শহীদুল্লাহ কায়সার শহীদ জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে তারা নির্বাচনী কর্মকাণ্ডে অংশ নেন। তাই তাদের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102