ads
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘প্রিয় প্রাক্তন’ নিয়ে আসছেন দীঘি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ১২৬ বার পঠিত

শিশুশিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও এরইমধ্যে নায়িকা তকমা নামের সঙ্গে যুক্ত করেছেন প্রার্থনা ফারদিন দীঘি। চেষ্টা করছেন নিজেকে প্রমাণ করার। সেই ধারাবাহিকতায় এবার ‘প্রিয় প্রাক্তন’ শিরোনামের নতুন সিনেমা আসছেন এই অভিনেত্রী।

ইফতেখার মাহমুদ ওসিনের পরিচালনায় ‘প্রিয় প্রাক্তন’ চলচ্চিত্রে দিঘীর রিপরীতে অভিনয় করেছেন সুদীপ বিশ্বাস দীপ।

তিনটি গল্পে তিন নির্মাতা নিয়ে আসছে অ্যান্থলজি ফিল্ম ‘জীবন জুয়া’। যার একটি ‘প্রিয় প্রাক্তন’। এক দম্পত্তি, ভালোবাসা, খুনসুটি, সংসার, অতঃপর একদিন ফিরে পাওয়া অতীত-এই নিয়ে জীবন জুয়ার শেষ গল্প ‘প্রিয় প্রাক্তন’।

অ্যান্থলজি ফিল্ম ‘জীবন জুয়া’র অন্য একটি গল্পের নাম ‘খোয়াব’। এটি নির্মাণ করেছেন আশুতোষ সুজন। সিনেমায় জুটি বেঁধেছেন আদর আজাদ ও ইয়ামিন হক ববি। আর ফিল্মের মাধ্যমেই প্রথমবারের মতো রুপালি পর্দায় প্রথম দেখা যাবে এই জুটিকে।

এছাড়াও আশুতোষ সুজনের আরেকটি সিনেমা ‘ফিল্ম কানন’র মূল চরিত্রে আছেন ফজলুর রাহমান বাবু ও সামিয়া অথৈ। এটি একজন সিনেমা পাগলের গল্প। যার একমাত্র স্বপ্ন সিনেমার নায়ক হবে।

দেশের তিন নির্মাতা মিলে তিনটি গল্পে ‘জীবন জুয়া’ নামে অ্যান্থোলজি ফিল্ম নির্মাণ করছেন। নির্মাতা আবুল খায়ের চাঁদ, আশুতোষ সুজন ও ইফতেখার মাহমুদ ওসিন মিলে ভিন্ন ভিন্ন গল্পের একাধিক অভিনেতা-অভিনেত্রী নিয়ে নির্মাণ করছেন এই সিনেমা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102