ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এমপি বাহারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললো অনুসন্ধান কমিটি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৯১ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ (সদর) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) জানিয়েছেন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান ও কুমিল্লা জেলার যুগ্ম জেলা জজ মো. সিরাজ উদ্দিন ইকবাল। এর আগে এমপি বাহার ক্রমাগত আচরণ বিধি ভঙ্গ করায় তার বিষয়ে তদন্ত প্রতিবেদন দিতে নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (২৫ ডিসেম্বর) অনুসন্ধান কমিটির চেয়ারম্যান মো. সিরাজ উদ্দিন ইকবাল নির্বাচন কমিশনে তদন্ত প্রতিবেদন পাঠান।

প্রতিবেদনে তদন্ত কমিটি জানায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৬ এর আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বাহাউদ্দিন বাহার গত ১৮ ডিসেম্বর সংসদীয় আসনের এলাকায় একটি উঠান বৈঠকে যদি কোনো বিএনপি এবং জামায়াতের কর্মীকে কোনো প্রার্থীর পক্ষে পাওয়া যায় তার হাত-পা ভেঙ্গে দেবেন। ‘আমি আ ক ম বাহাউদ্দিন আপনাদের সঙ্গে আছি’ মর্মে উসকানিমূলক নির্দেশনা সংবলিত বক্তব্য প্রদান করেছেন মর্মে একাত্তর টেলিভিশনে ভিডিও ফুটেজসহ সংবাদ প্রচারিত হলে তা অত্র কমিটির দৃষ্টিগোচর হয়।

পরবর্তীতে উক্ত বক্তব্য সংবলিত ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সরকারের উপ-পরিচালক কুমিল্লা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বক্তব্য সংবলিত ভিডিও ফুটেজ কমিটির কাছে প্রেরণ করেন। নৌকা মার্কার প্রার্থীর অনুরুপ বক্তব্য নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন মর্মে অত্র কমিটির কাছে প্রতীয়মান হওয়ায় কমিটি তা অনুসন্ধানের সিদ্ধান্ত গ্রহণ করেন।

প্রতিবেদনে আরও বলা হয়, অনুসন্ধানের অংশ হিসেবে নৌকা মার্কার প্রার্থী বাহাউদ্দিন বাহারকে অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলে তিনি তার স্বাক্ষরিত ব্যাখ্যা প্রতিনিধির মাধ্যমে দাখিল করেন। লিখিত ব্যাখ্যায় নৌকা মার্কার প্রার্থী তার বক্তব্যকে খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে মর্মে উল্লেখ করেন এবং নির্বাচন বানচালের কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সচেতনতামূলক বক্তব্য প্রদান করেছেন মর্মে দাবি করেছেন।

গণমাধ্যমে প্রকাশিত ও প্রচারিত ভিডিও ফুটেজ, পরবর্তীতে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সংবাদ, অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা, অনুসন্ধানকালে প্রাপ্ত তথ্য-উপাত্ত্য পর্যালোচনায় দেখা যায় যে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণা শুরুর তারিখ গত ১৮ ডিসেম্বর আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী আ ক ম বাহাউদ্দিন বাহারের সমর্থনে নির্বাচনী এলাকায় একাধিক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

নির্বাচন বানচালের নাশকতামূলক যেকোন কর্মকাণ্ড দেশের প্রচলিত আইনে ফৌজদারী অপরাধ এবং এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী তার কর্মী-সমর্থকদের আইন নিজের হাতে তুলে নিয়ে কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গের হাত পা ভেঙ্গে দেওয়ার নির্দেশনা দিতে পারেন না। নিবন্ধিত কিংবা অনিবন্ধিত, নির্বাচনে অংশগ্রহণকারী কিংবা নির্বাচন বর্জনকারী যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীদের নির্বাচনে অংশগ্রহণকারী যে কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রক্রিয়ায় শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করার আইনানুগ ও সাংবিধানিক অধিকার রয়েছে। নৌকা মার্কার প্রার্থীর অনুরুপ নির্দেশনা সুষ্ঠু, অবাধ, উৎসবমুখর ও ভীতিমুক্ত নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করার শামিল। অনুরুপ নির্দেশনা নির্বাচনী আইনের পরিপন্থী এবং নির্বাচনী আচরণ বিধির লঙ্ঘন মর্মে অত্র কমিটির অভিমত।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন কুমিল্লা-৬ এর আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী বাহাউদ্দিন বাহার গত ১৮ ডিসেম্বর নির্বাচনী প্রচারণাকালে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০০৮ এর ১১(ক) বিধি ভঙ্গ করায় তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে সুপারিশ করেছে অনুসন্ধান কমিটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102