ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নোয়াখালী-২: নৌকার প্রার্থীকে জুতা দিয়ে আঘাতের চেষ্টা, যুবক আটক

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ৪৯ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোরশেদ আলমের একটি নির্বাচনী সভা চলাকালে স্টেজের কাছে এসে প্রার্থীকে জুতা দিয়ে মারার চেষ্টা করে এক যুবক।

যার ১৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ হয়েছে। পরে উপস্থিত নেতাকর্মীরা তাকে আটক করে ব্যপক মারধর করে। পরে খবর পেয়ে পুলিশ আলা উদ্দিন নামের ওই যুবককে উদ্ধার করেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের দমদমা বাজারে এ ঘটনা ঘটে।

আটক আলা উদ্দিন কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মো. মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার বিকেলে সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নে দমাদম বাজারে নির্বাচনী সভার আয়োজন করে। সভাকে কেন্দ্র করে দুপুরের পর থেকে আশপাশের এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে সভারস্থলে আসতে থাকে। সন্ধ্যার আগে মঞ্চে আসেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলম।

কেশারপাড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের সঞ্চালনায় এবং আওয়ামী লীগ নেতা জীবন চৌধুরীর পরিচালনায় মঞ্চে উপস্থিত নেতারা পর্যায়ক্রমে বক্তব্যে দিচ্ছিলেন। সাড়ে ৫টার দিকে জীবন চৌধুরী বক্তব্য দেওয়ার জন্য মঞ্চে উপস্থিত গোলাম মোস্তফার নাম ঘোষণা করে তার দিকে মাইক্রোফোন এগিয়ে দিতে গেলে মঞ্চের সামনে থাকা আলা উদ্দিন ডান হাতে একটি জুতা নিয়ে স্টেইজের ওপরে থাকা মোরশেদ আলমকে লক্ষ্য করে আঘাত করেন। এ সময় জুতার আঘাত মোরশেদ আলম হাত দিয়ে প্রতিহত করলে গায়ে লাগেনি, তবে জীবন চৌধুরীর হাতে লেগেছিল। এ সময় উত্তেজিত নেতাকর্মীরা ওই যুবককে আটক করে সভার স্থলের এক পাশে নিয়ে এলোপাতাড়ি মারধর করে।

সেনবাগ থানার পুলিশ-পরিদর্শক (তদন্ত) আবু জাফর বলেন, অভিযুক্ত যুবক আলা উদ্দিনকে আটক করে থানায় আনা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে আটক আলা উদ্দিন কী করে বা কার সমর্থক তাৎক্ষনিকভাবে জানা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102