ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৬০ দিনে গ্রেফতার ২৩৪৬০, ৬৮৪ মামলা ও সাজা ১৪৮২ নেতাকর্মীর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৮৭ বার পঠিত

গত ২৮ অক্টোবরের পর থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ৬০ দিনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৩ হাজার ৪৬০ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এসময়ে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে ৬৮৪টি মামলা দায়ের করা হয়েছে। আর গত ১৬ সপ্তাহে দলের বিভিন্ন মেয়াদে সাজা হয়েছে দলের এক হাজার ৪৮২ নেতাকর্মীর।

বুধবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির দক্ষিণ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ও বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল এ তথ্য জানিয়েছেন।

আসন্ন ‘ডামি নির্বাচন বর্জন, বর্তমান সরকারের পদত্যাগ’ দাবিতে অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জানানো ও আইনজীবীদের কর্মসূচি ঘোষণা করতে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন ব্যারিস্টার কায়সার কামাল।

সংবাদ সম্মেলন থেকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির অসহযোগ আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের ঘোষণা দেওয়া হয়েছে।

পাশাপাশি শেখ হাসিনার পদত্যাগ, ডামি নির্বাচন বর্জন এবং বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে আগামী ১ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, হাইকোর্ট বিভাগ, সারাদেশে সব জেলা আদালত, সেশন আদালত, মুখ্য মহানগর হাকিম আদালত, মুখ্য জুডিসিয়াল আদালতসহ সব আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা করা হয়।

এ লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রধান বিচারপতিসহ সব বিচারকদের কাছে আদালত বর্জনের সিদ্ধান্তের চিঠি হস্তান্তর করা হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কায়সার কামাল বলেন, ‘সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার’ এ তিন লক্ষ্য নিয়ে একাত্তরে বাংলার মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। এক সাগর রক্তের বিনিময়ে ১৬ ডিসেম্বর আমরা কাঙ্ক্ষিত বিজয় অর্জন করেছিলাম। কিন্তু মুক্তিযুদ্ধের মাত্র তিন বছরের মাথায় দেশের জনগণের আজীবনের স্বপ্ন গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ, জনগণের চিন্তা ও বাক স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার জলাঞ্জলি দিয়ে মুক্তিযুদ্ধের চেতনা ধ্বংস করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা করেছিল।

তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি সরকার আরও একটি নীলনকশার পাতানো ডামি নির্বাচনের আয়োজন করছে। কথিত নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখানোর জন্য সরকারি দলের স্বতন্ত্র প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, অনুগত প্রার্থী প্রভৃতি হরেক রকমের প্রার্থী দাঁড় করিয়ে রাখা হয়েছে। কারা ডামি হিসেবে দাঁড়িয়ে থাকবে তা-ও ঠিক করে দেওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলন থেকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102