ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী: নৌকার লিফলেট বিতরণের সময় নারী কাউন্সিলরকে পিটিয়ে আহত

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯৩ বার পঠিত

রাজশাহীর বাগমারার তাহেরপুরে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করার সময় নারী কাউন্সিলর রিতা রানীকে পিটিয়ে আহত করা হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকালে কাউন্সিলর রিতা রানী কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে তাহেরপুর পৌরসভার ১ ও ২নং ওয়ার্ডে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় রাজশাহী- ৪ (বাগমারা) আসনের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির সমর্থক আব্দুর রাজ্জাক তার ওপর হামলা চালায় বলে নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ অভিযোগ করেন।

তবে আব্দুর রাজ্জাক অভিযোগ অস্বীকার করে জানান, তার স্ত্রী কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে তাহেরপুর পৌরসভার ১ ও ২ নং ওয়ার্ডে স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার এনামুল হক এমপির কাঁচি প্রতীকের প্রচারণা চালাতে যান। সেখানে কাউন্সিলর রিতা রানীর নেতৃত্বে তার স্ত্রীর ওপর হামলা চালানো হয়। পরে কাউন্সিলর নিজেই আহত হওয়ার ভান করে মাটিতে গড়িয়ে পড়েন।

বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, নারী কাউন্সিলরের ওপর হামলা হয়েছে বলে খবর পাওয়ামাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102