ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আমি আর সিনেমা করব না: মাহিয়া মাহি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৯৫ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসন থেকে ঢাকাই সিনেমার নায়িকা মাহিয়া মাহি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। নির্বাচনি প্রচারে ব্যস্ত সময় পার করছেন এ অভিনেত্রী। চষে বেড়াচ্ছেন ভোটের মাঠ। দিচ্ছেন ভোটারদের নানা প্রতিশ্রুতি।

এদিকে এতদিন বড়পর্দায় দেখা নায়িকাকে চোখের সামনে দেখতে পেয়ে উচ্ছ্বসিত সাধারণ মানুষ।

মঙ্গলবার গোগ্রাম ইউনিয়নে ভোট চাইতে গেলে এক নারী ভোটার মাহিকে বলেন, ‘ভোটের পর নেতারা দেশছাড়া হয়ে যায়, এটা আমরা কিন্তু দেখব না! ভোটার আগে যেভাবে মানুষের কাছে যাচ্ছেন, ভোটের পরেও যেন এমনই দেখি।’

ওই নারী ভোটারের প্রশ্নের জবাবে মাহি বলেন, ‘আমার বাসা মণ্ডমালা। এখানেই থাকব। আমি তো আর সিনেমা করব না। আমার বাচ্চা হয়ে গেছে, সংসার আছে। আমি এখন আপনাদের নিয়ে থাকব।’

গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করছেন মাহি। আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। কিন্তু দল তাকে মনোনয়ন না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নেমেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102