ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘ধুম ৪’-এ শাহরুখ!

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ১১০ বার পঠিত

‘জওয়ান’, ‘পাঠান’দিয়ে সময়টা নিজের করে নিয়েছেন শাহরুখ খান। এবার ‘ডানকি’ দিয়ে কাঁপাচ্ছেন প্রেক্ষাগৃহ। সেই রেশ থাকতেই শোনা যাচ্ছে ২০২৪ সালও বলিউড থাকবে শাহরুখময়। কেননা ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমায় তাকেই নাকি ভাবা হচ্ছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

কিং খান ভক্তরা দাবি করছেন তাকে নাকি ‘ধুম ৪’ ছবিতে চোরের ভুমিকায় দেখা যাবে। বর্তমানে টুইটার যা এখন এক্স নামে পরিচিত সেখানেও ট্রেন্ডিংয়ে আছে। আর সেখান থেকেই ভক্তদের দাবি ‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির আগামী ছবি ‘ধুম ৪’-এর জন্য শাহরুখই উপযুক্ত।

তবে কেউ কেউ আবার বলছেন যে শাহরুখ না, এই ছবির জন্য অভিনেতা রাম চরণ ঠিক। তার কাছেই নাকি এই ছবির অফার গেছে। তবে আরেক দলের দাবি যশরাজ ফিল্মসের এই ছবিটি নিয়ে কথাবার্তা অনেকটাই এগিয়ে গেছে শাহরুখের সঙ্গে। এমনকি ছবির ঘোষণাও নাকি শিগগিরই করা হবে।

অবশ্য ভক্তদের এই দাবির প্রেক্ষিতে কিছু বলেননি শাহরুখ। তিনি এখন উপভোগ করছেন ‘ডানকি’র সাফল্য। এর পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বেঁধেছেন তাপসী পান্নু। আরও অভিনয় করেছেন বোমান ইরানি, ভিকি কৌশল, অনিল গ্রোভারসহ আরো অনেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102