ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নিজ ঘরে ঝুলছিল ৬ মামলার আসামির মরদেহ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩
  • ৭৫ বার পঠিত

গাইবান্ধা সদরের তুলসীঘাটে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলায় আটজন নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি আবির আহম্মেদের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নিহতের নানা বাড়ি জেলার পলাশবাড়ী পৌর শহরের বৈরীহরিনমারী গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবির পলাশবাড়ী পৌর শহরের শহরের গিরিধারিপুর গ্রামের সাংবাদিক দম্পতি আমিরুল ইসলাম ও লাকী আক্তারের একমাত্র ছেলে।

বাবা আমিরুল ইসলাম জানান, ছোট থেকেই অধিকাংশ সময় নানা নিজাম উদ্দীন মণ্ডলের বাড়িতে থাকতেন আবির। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতের খাবার শেষে সেখানেই ঘুমিয়ে পড়েন তার ছেলে। শুক্রবার দুপুর ১২টার দিকেও আবিরের ঘরের দরজা বন্ধ ছিল। মোবাইলফোনে কল করেও তার সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে জুম্মার নামাজের জন্য আবিরকে ডাকতে গিয়ে ঘরের ফ্যানের সঙ্গে মরদেহ ঝুলতে দেখা যায়।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন জানান, আবিরের নামে যাত্রীবাহী বাসে পেট্রল বোমা হামলা মামলাসহ ছয়টি নাশকতা মামলা রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। মৃত্যুর কারণ নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য শনিবার (৩০ ডিসেম্বর) গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি দেশজুড়ে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা টানা হরতাল-অবরোধের সময় গাইবান্ধা সদরের তুলশীঘাটের বুড়িরঘর এলাকায় পুলিশ পাহাড়ায় রাত ১০টার দিকে ঢাকাগামী নাপু এন্টারপ্রাইজের একটি নৈশকোচে পেট্রল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। পেট্রল বোমার আগুনে ঘটনাস্থলেই দগ্ধ হয়ে মারা যান শিশুসহ ছয়জন। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দু’জনের মৃত্যু হয়। এ ঘটনায় দগ্ধ হন শিশুসহ অন্তত ৩৫ জন যাত্রী।

ঘটনার পরের দিন বিএনপি ও জামায়াত-শিবিরের ৬০ নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ৩০ জনকে আসামি করে সদর থানায় সন্ত্রাস দমন আইনে একটি মামলা করে পুলিশ। পরে বর্বরোচিত হামলার ওই ঘটনায় বিএনপি ও জামায়াত-শিবিরের ৭৭ নেতা-কর্মীকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে দায়িত্বপ্রাপ্ত তদন্তকারী কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102