ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রকাশ্যে টাকাসহ লিফলেট বিতরণের অভিযোগ, স্বতন্ত্র প্রার্থীকে শোকজ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৮৪ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সংসদীয় আসন-৭৫, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি রেজাউল হক চৌধুরীকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে।

তার বিরুদ্ধে অভিযোগ তিনি গত ২৭ জানুয়ারি দুপুরে দৌলতপুর বাজারে সাধারণ ভোটারদের মাঝে প্রকাশ্যে টাকাসহ লিফলেট বিতরণ করেন যার একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে ছড়িয়ে পরে।

এ বিষয়ে অপর স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাজমুল হুদা নির্বাচন অনুসন্ধান কমিটিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ করেন।
অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট সংসদীয় আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটি প্রধান যুগ্ম জেলা ও দায়রা জজ ২য় আদালতের বিচারক মোহা. আসাফ-উদ-দৌলা স্বাক্ষরিত কারণ দর্শানো নোটিশ শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে পাঠানো হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে আদালত পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলাম জানান, নোটিশে উল্লেখিত সময় অনুযায়ী আগামী ১ জানুয়ারি সোমবার সকাল ১১টায় অনুসন্ধান কমিটি প্রধানের কার্যালয়ে হাজির হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।

দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. রেজাউল হক চৌধুরীর নির্বাচনী এজেন্ট তার ছেলে ইমরান চৌধুরী কলিনের মোবাইল ফোনে আলাপকালে তিনি জানান, নোটিশে কি বলা হয়েছে আমি এখনও জানি না’ বলেই ফোন কেটে দেন।

পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, একই দিনে স্বতন্ত্র প্রার্থী রেজাউল হক চৌধুরীর ভাই দৌলতপুর উপজেলা যুবলীগ সভাপতি বুলবুল আহমেদ চৌধুরী টোকনেরও লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। টোকন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ, স্বতন্ত্র প্রার্থী নাজমুল হুদাকে আগ্নেয়াস্ত্রের (শটগান ও পিস্তল) ভয় দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর চাপ দেওয়া হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102