ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আ.লীগের প্রচারণায় অংশ নেওয়ায় পদ খোয়ালেন বিএনপি নেতা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৭০ বার পঠিত

রাঙামাটিতে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় পদ খোয়ালেন রাঙামাটির নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দীন।

শনিবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়- দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাঙামাটির নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলাল উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এছাড়াও একই অভিযোগে চট্টগ্রাম মহানগর বন্দর থানা বিএনপির সহ- সভাপতি আবু জহুরকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

জানা গেছে মো. হেলাল উদ্দিন শুক্রবার দিনগত রাতে ১ নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের নির্বাচনী উঠান বৈঠকে অংশ নিয়ে নৌকার প্রার্থীর জন্য ভোট চেয়েছেন। মো. হেলাল উদ্দিন বর্তমানে রাঙামাটি পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন।

রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম-সম্পাদক ও রাঙামাটি পৌরসভার কাউন্সিলর মো. হেলাল উদ্দিন বলেন, বহিষ্কারের চিঠি আমি এখনো পাইনি। কি জন্য আমাকে বহিষ্কার করা হয়েছে তা আমি এখনো জানি না।

রাঙামাটি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল জানিয়েছেন, শুক্রবার রাতে রাঙামাটির রিজার্ভ বাজারের শুঁটকি পটকি এলাকায় আওয়ামী লীগ প্রার্থী দীপংকর তালুকদারের উপস্থিতিতে নির্বাচনী উঠান বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। এজন্য কেন্দ্রীয় বিএনপি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102