ads
শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বেনাপোল এক্সপ্রেসে আগুন, ৪ মরদেহ ঢামেকে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ১২২ বার পঠিত

রাজধানীর গোপীবাগ এলাকায় বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় উদ্ধার চারটি মরদেহ ব্যাগে ভরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে এসব মরদেহ আনা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, চারটি মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। মরদেহগুলো সম্পূর্ণ পুড়ে গেছে।

এর আগে রাত ৯টার দিকে কমলাপুর রেলস্টেশনের পাশে গোপীবাগে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। এটাকে নাশকতা বলছে পুলিশ।

আগুনে ট্রেনের ৫ বগি পুড়ে গেছে। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ঘটনা তদন্তে একটি কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ঘটনায় শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন। তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102