ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যেভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোনটি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪
  • ৯০ বার পঠিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণগণনা চলছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় এ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আগ্রহ বাড়ছে মানুষের মধ্যে। একজন ভোটার হিসেবে জানাটা খুবই গুরুত্বপূর্ণ আপনি কোথায় এবং কোন ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেবেন। কেন না সঠিক কেন্দ্রে না গেলে আপনি ভোট দিতে পারবেন না। এবার চুলন জেনে নেওয়া যাক আপনি কীভাবে জানবেন আপনার ভোটকেন্দ্র কোথায়।

জানা গেছে, গত নভেম্বর নির্বাচন কমিশন ভোটকেন্দ্র সম্পর্কিত সব তথ্য জানার সুবিধার্থে উদ্বোধন করে ‘স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট ডট বিডি’ (smartelectionmanagement.bd) নামে একটি অ্যাপ। এই অ্যাপটি অ্যাপল-স্টোর বা প্লে-স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করা যাবে। একবার ইনস্টল করার পর জন্মতারিখ এবং ভোটার আইডি কার্ডের নম্বর দিলে আপনার ভোটকেন্দ্র কোথায়, ভোটের সিরিয়াল নম্বরসহ যাবতীয় তথ্য জানা যাবে। এসব তথ্য ছাড়াও জানতে পারবেন বর্তমানে কততম পার্লামেন্ট নির্বাচন হচ্ছে, আপনার ভোটার আইডি নম্বর, আপনি কোন ভোটকেন্দ্রে ভোট দিতে পারবেন তার নাম, ভোট কেন্দ্রের ঠিকানা, আপনার ভোট দেওয়ার সিরিয়াল নম্বর, গুগল ম্যাপে আপনার কেন্দ্রের লোকেশনসহ বিভিন্ন তথ্য।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ২৮টি রাজনৈতিক দলের মোট ১ হাজার ৯৭০ প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ নির্বাচনে মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৮৯ হাজার ২৮৯ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৬ কোটি ৭ লাখ ৬৯ হাজার ৭৪১ জন। নারী ভোটার রয়েছেন ৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৬৯৯ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৮৪৯। মোট চূড়ান্ত ভোটকেন্দ্র ৪২ হাজার ১৪৮টি এবং চূড়ান্ত ভোটকক্ষ ২ লাখ ৬১ হাজার ৫৬৪টি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102