ads
রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নির্বাচন যেন সুষ্ঠু হয়, সেটা চাই: প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি-জামায়াত জোট গণতন্ত্রের ধারা চায় না, দেশের কল্যাণ চায় না। তাই তারা আগুন দিয়ে মানুষ পুড়িয়ে সন্ত্রাস করে। আমাদের আরও কাজ আছে, শেষ করতে চাই। ভোট দেয়ার পরিবেশ তৈরি করতে পেরেছি। সবাই সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে আসবেন। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু হয়- সেটা চাই। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর সিটি কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বিএনপি সন্ত্রাসী দল। তারা নির্বাচনে বিশ্বাস করে না। মানুষের ভোট কেড়ে নেয়াই তাদের চরিত্র। জন্মলগ্ন থেকেই ভোট কারচুপি বিএনপির চরিত্র। এটা করতে পারবে না বলেই তারা ভোটে আসে না। এজন্য জ্বালাও-পোড়াও করে। তাই মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।

দেশের অগ্রযাত্রা থেমে থাকবে না জানিয়ে তিনি বলেন, বিএনপির হরতাল তাল হারিয়ে ফেলেছে। তাতে মানুষ আর নাচে না। দেশের অগ্রযাত্রা কেউ আটকাতে পারবে না। দেশ এগিয়ে যাবে।

এর আগে সকাল ৮টায় রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ হোসেন পুতুলও তার ভোটাধিকার প্রয়োগ করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102