ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জামানত হারালেন হিরো আলম

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামানত হারিয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল আলম ওরফে হিরো আলম। নির্বাচনে তিনি বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ডাব প্রতীকে অংশ নিয়েছিলেন।

এর আগে রোববার (৭ জানুয়ারি) ‌সন্ধ্যায় নিজের অফিসিয়াল ফেসবুক পে‌জে এক পোস্টে বি‌ভিন্ন অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দেন হিরো আলম।

নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী, কোনো প্রার্থীকে মোট বৈধ ভোটের (কাস্টিং ভোট) আট ভাগের এক ভাগ থেকে অন্তত একটি ভোট বেশি পেতে হবে। না হলে ওই প্রার্থী জামানত হারাবেন।

কিন্তু নির্বাচনে হিরো আলম পেয়েছেন ২ হাজার ১৭৫ ভোট। অথচ জামানত রক্ষার জন্য তার প্রয়োজন ছিল ১২ হাজার ৭৬ ভোট।

এ আসনে নৌকা প্রতীকের রেজাউল করিম তানসেন ৪২ হাজার ৭৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক মোল্লা ৪০ হাজার ৬১৮ ভোট পেয়েছেন।

বগুড়া ৪-আসনে নৌকার প্রার্থীসহ ৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনের ১১৪টি কেন্দ্রে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ৫১৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102