ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘চৌধুরী সাহেব’ পেলেন ১ লাখ ৩৫৯২ ভোট, মাহি ৯০০৯

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ৭ জানুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে বড় ব্যবধানে পরাজিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের নায়িকা মাহিয়া মাহি। এই আসনে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরী।

ভোটের প্রচারণায় ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি তাকে ‘চৌধুরী সাহেব’ বলে সম্বোধন করতেন।

এই আসনে ট্রাক প্রতীকে মাহি পেয়েছেন ৯ হাজার ৯ ভোট। আর টানা তিনবারের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৫৯২ ভোট।

রোববার (৭ জানুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ভোটের এই ফলাফল জানানো হয়। রাজশাহী-১ এর এই আসন দুই উপজেলা নিয়ে গঠিত।

এই আসনে স্বতন্ত্র প্রার্থী গোলাম রব্বানী (কাঁচি) পেয়েছেন ৯২ হাজার ৪১৯ ভোট। তৃণমূল বিএনপির প্রার্থী জামাল খান দুদু (সোনালী আঁশ) ২৭৩ ভোট, বিএনএমের প্রার্থী মো. শামসুজ্জোহা (নোঙর) ১ হাজার ৯১১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী মো. শামসুদ্দিন (লাঙ্গল) ৯৩৮ ভোট, আয়েশা আক্তার জাহান ডালিয়া (বেলুন) ২ হাজার ৭১৮ ভোট, এনপিপির প্রার্থী নুরুন্নেসা (আম) ২৯৬ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বশির আহমেদ (ছড়ি) ৩৩৫ ও বিএনএফের প্রার্থী মো. আল সাআদ (টেলিভিশন) ৬০৩ ভোট পেয়েছেন। মো. আখতারুজ্জামান (ঈগল) পেয়েছেন ২০২ ভোট।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102