ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ফরিদপুরের সালথায় সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের কাজে বাধা, আটক ২

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারি, ২০২৪
  • ৬০ বার পঠিত

ফরিদপুরের সালথায় নৌকার সমর্থকদের বিরুদ্ধে সড়কে ব্যারিকেড দিয়ে জনসাধারণের চলাচল ও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার যদুনন্দী বাজার থেকে ওই দুই জনকে আটক করা হয়।

আটকরা হলেন, উপজেলার গোপীনাথপুর এলাকার মৃত শামসুল হকের ছেলে ইমামুল খন্দকার (৩১) ও একই এলাকার আব্দুর রব মোল্যার ছেলে লিপন মোল্যা (৩৮)।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যদুনন্দী এলাকায় নির্বাচনকে কেন্দ্র করে নৌকার সমর্থক খন্দকার সাজ্জাদ ও ঈগল প্রতীকের সমর্থক কাইয়ুম মোল্যার সঙ্গে বিরোধ চলে আসছে। এ বিরোধকে কেন্দ্র করে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এসময় উত্তেজনা থামাতে গেলে স্থানীয় যুবলীগ নেতা ও নৌকার সমর্থক খন্দকার সাজ্জাদের নেতৃত্ব সড়কে ব্যারিকেড দিয়ে বাধা প্রদান করে বলে প্রতিপক্ষের দাবি। পরে ঘটনাস্থল থেকে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন পুলিশ।

সড়কে ব্যারিকেড দেওয়ার অভিযোগের ব্যাপারে জানতে খন্দকার সাজ্জাদের মুঠোফোন একাধিকবার যোগাযোগ করা হয়। তিনি মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের কাজে ও স্থানীয় জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা সার্কেল) মো. আসাদুজ্জামান শাকিল বলেন, নির্বাচন পরবর্তী যেকোনো সহিংসতা রোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। তবে, সড়কে ব্যারিকেড দিয়ে পুলিশের কাজে বাধা ও সড়কে জনসাধারণকে চলাচল বিঘ্ন ঘটনার একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102