ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে গাজীপুরে নারীর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৭৬ বার পঠিত

গাজীপুরের শ্রীপুরে ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় জয়দেবপুর-ময়মনসিংহ রেল সড়কের শ্রীপুর স্টেশনের উত্তর পাশে কাটাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সন্ধ্যার দিকে এক নারী রেলসড়ক ধরে হাঁটছিলেন। এ সময় ঢাকা থেকে ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেন অতিক্রম করে। এরপর সেই নারীর মরদেহ রেললাইনে পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি শ্রীপুর রেলস্টেশন মাস্টারকে জানানো হয়। তবে সেই নারীর নাম পরিচয় এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে শ্রীপুর স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মো. সাইদুর রহমান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে শ্রীপুর স্টেশনের উত্তর পাশে কাটাপুল এলাকা থেকে সেই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ময়মনসিংহগামী জামালপুর কমিউটার ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়েছে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেওয়া হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102