ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিছু অনিয়ম হলেও নির্বাচন নিয়ম মেনে হয়েছে : জাপান

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১০ জানুয়ারি, ২০২৪
  • ৮১ বার পঠিত

কিছু অনিয়ম হলেও বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ম মেনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বলে অভিমত ব্যক্ত করেছে জাপান।

বুধবার (১০ জানুয়ারি) বাংলাদেশের নির্বাচন নিয়ে এমন অভিমত ব্যক্ত করেছে ঢাকার জাপান দূতাবাস।

বিবৃতির বলা হয়েছে, ৮ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনের ফল ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নির্বাচনে জাপানের পক্ষে বাংলাদেশে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত ওয়াতানাবে মাসাতোর নেতৃত্বে একটি পর্যবেক্ষক দল নির্বাচন পর্যবেক্ষণ করে। যেখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও জাপান দূতাবাসের কর্মকর্তাদের পাশাপাশি একজন বহিরাগত বিশেষজ্ঞও ছিলেন।

বিবৃতিতে নির্বাচনকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, যদিও সাধারণ নির্বাচনে কিছু অনিয়মের প্রতিবেদন পাওয়া গেছে, তবুও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে। জাপানের পর্যবেক্ষণ অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া যথাযথ পদ্ধতি অনুযায়ী পরিচালিত হয়েছে। তবে জাপান দূতাবাস থেকে আফসোস করা হয় যে, সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হতাহতসহ বিভিন্ন সহিংসতার ঘটনা পাওয়া গেছে।

বাংলাদেশ-জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে বিবৃতিতে উল্লেখ করা হয়, জাপান আশা করে যে, বাংলাদেশ জাপানের কৌশলগত অংশীদার হিসেবে ও একটি গণতান্ত্রিক জাতি হিসেবে আরও উন্নয়নের প্রচেষ্টায় অগ্রগতি করবে।

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করেছে জাপানের একটি পর্যবেক্ষক দল। জাপানি ও বাংলাদেশি মিলিয়ে এ দলে ছিলেন ১৬ জন। তারা শুক্রবার (৫ জানুয়ারি) থেকে মঙ্গলবার (৯ জানুয়ারি) পর্যন্ত মাঠে থেকে নির্বাচন পর্যবেক্ষণ করেন। এই মিশনের নেতৃত্বে দেন ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ওয়ানতাবি মাসাতো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102