ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঝিনাইদহে বরুণ ঘোষ হত্যার ঘটনায় ৬ আসামি কারাগারে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৯৬ বার পঠিত

ঝিনাইদহ পৌরসভার মাঝিপাড়া-ঘোষপাড়া এলাকার আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার রাতে শহরের হামদহ, ব্যাপারী পাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়ার কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, কামাড়কুন্ডু এলাকার আলতাফ হোসেনের ছেলে সবুজ হোসেন, হামদহ এলাকার তফসের হোসেনের ছেলে আইয়ুব আলী, ব্যাপারী পাড়ার মোজাম্মেল হকের ছেলে মুন্না ও রমজান আলীর ছেলে তরুণ ওরফে ‘হাতকাটা’ তরুণ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যা মামলার এজাহারভুক্ত ও সন্দেহভাজন কয়েকজন শহরের হামদহ ও ব্যাপারী পাড়ায় অবস্থান করছেন- এমন খবরে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে বুধবার রাতে নিহত বরুণ ঘোষের স্ত্রী বাদী হয়ে নয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত নামা নয়/১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মঙ্গলবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকার নিজ বাড়ি থেকে চা খেতে মাঝিপাড়ায় যাচ্ছিলেন বরুণ ঘোষ। পথে মহাসড়কে উঠলে একদল দুর্বৃত্ত তাকে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরুণ ঘোষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমির সমর্থক ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102