ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভাসমান জেলেদের পাশে ডিসি সুরাইয়া জাহান

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৭৪ বার পঠিত

লক্ষ্মীপুরে কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে। শীতে কষ্টে দিন কাটছে ভাসমান জেলেদের (মানতা সম্প্রদায়)। এ অবস্থায় তাদের পাশে দাঁড়িয়েছেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। প্রায় ২০০ পরিবারকে দেওয়া হয়েছে কম্বল।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট মেঘনারপাড় ধীবর বিদ্যানিকেতন প্রাঙ্গণে জেলেদের হাতে কম্বলগুলো তুলে দেন ডিসি।

এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সাজিয়া পারভিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আক্তার হোসেন শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান, চররমনী মোহন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইউছুফ ছৈয়াল।

ভাসমান জেলেদের মধ্যে ৮০ বছরের বয়সী শহরজান বানুর গায়ে কম্বল জড়িয়ে দেন ডিসি। এতে শহরজান বানুর মুখে হাসি ফুটে ওঠে।

কম্বল বিতরণের আগে ডিসি কয়েকজন জেলের সঙ্গে তাদের জীবন-জীবিকা নিয়ে কথা বলেন। জেলেরা নৌকায় থাকেন শুনে ডাঙায় ঘর পেলে থাকবেন কি না জানতে চান ডিসি। এসময় ডাঙায় ঘর পেলে থাকবেন বলে জানান জেলেরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102