ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুয়াশার চাদরে ঢাকা সীমান্তবর্তী লালমনিরহাট

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ জানুয়ারি, ২০২৪
  • ৭৯ বার পঠিত

টানা চারদিন ধরে কুয়াশার চাদরে ঢাকা সীমান্তবর্তী লালমনিরহাট। হিমেল হাওয়া আর ঠান্ডায় কাঁপছে এ অঞ্চলের মানুষ। দেখা মিলছে না সূর্যের। এতে বিপাকে পড়েছেন শ্রমজীবী ও নিম্নআয়ের মানুষ।

বৃহস্পতিবার (১১ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

রাত ও দিনে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। খুব প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না মানুষ। ঠান্ডায় কাজে যেতে না পেরে অনেকটা সংকটে পড়েছেন নিম্নআয়ের দিনমজুর ও শ্রমিকরা। ঠান্ডা বাতাসে ঘরে থাকা দায় হয়ে পড়েছে চরাঞ্চলের মানুষদের।

ঘন কুয়াশা আর ঠান্ডায় নষ্ট হচ্ছে ধানের বীজতলা ও আলুক্ষেত। এতে দিশেহারা হয়ে পড়েছেন কৃষকরা। ঠান্ডায় কষ্ট পাচ্ছে গরু-ছাগল। প্রাণীগুলোর শীতজনিত রোগের আশঙ্কা করা হচ্ছে।

পাটগ্রাম উপজেলার বউরা ইউনিয়নের ফকর উদ্দিন (৬০) বলেন, ‘শীততো আমাদেরই বেশি লাগে। এ শীতে কোথাও বেড়াইতে পারি না। বসে বসে আগুন তাপা ছাড়া কোনো উপায় নেই।’

পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব বলেন, শীতে দহগ্রাম-আঙ্গোরপোতার ছিন্নমূল মানুষ কষ্টে আছে। তিস্তা নদীবেষ্টিত হওয়ায় এখানে শীতের তীব্রতা বেশি। তবে সরকারিভাবে কোনো শীতবস্ত্র এখনো আসেনি।

এ বিষয়ে লালমনিরহাট জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ বলেন, জেলায় এরইমধ্যে ২৪ হাজার পিস কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে। শিশুদের জন্য ৫০ হাজার পিস জ্যাকেট ও সোয়েটারের চাহিদা দেওয়া হয়েছে। বরাদ্দ এলে তা দ্রুত বিতরণ করা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102