ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দারিদ্র্যের হার শূন্যের কোটায় আনার চেষ্টা করব

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৮৬ বার পঠিত

আওয়ামী লীগের নতুন সরকারের সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশে দারিদ্রের হার ৫ দশমিক ৬ – এ নেমে এসেছে। সেটাকে শূন্যের কোটায় আনার সর্বোচ্চ চেষ্টা করব।

বঙ্গবন্ধুকন্যা যেই স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করব।
শুক্রবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় চাঁদপুর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিএনপি প্রসঙ্গে দীপু মনি বলেন, যারা নাশকতা করে, যারা দেশ বিরোধী, যারা ধ্বংসাত্মক কার্যকলাপ করে তাদের কোনো দল নেই। এগুলো যারা করে তাদেরকে রাজনৈতিক দল বলা ঠিক না।

মন্ত্রী বলেন, নতুন মন্ত্রণালয়ে যাব রোববার। তারপর বুঝব নতুন কী কী চ্যালেঞ্জ আছে। এটা খুব বড় সেক্টর। বঙ্গবন্ধু যে কল্যাণ রাষ্ট্র করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধুকন্যা যে বৈষম্য দূর করতে চেয়েছিলেন, এটা সেই মন্ত্রণালয়। সেই কাজটি অতীতের ধারাবাহিকতা ও নতুন নতুন পদক্ষেপ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কাজ করা হবে।

তিনি চাঁদপুরবাসীর উদ্দেশ্যে বলেন, আপনারা আমাকে ভোট দিয়ে সারা জীবনের ঋণী করেছেন। একবার নয়, ৪ বার নির্বাচিত করেছেন। শুধু ভোট দিয়ে নয়, এই ভোট ছিল আমার প্রতি আপনাদের আস্থা, ভালোবাসা, স্নেহ, দোয়া এবং আশীর্বাদ। আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদের এই ঋণ শোধ করার চেষ্টা করব।

সাবেক শিক্ষামন্ত্রী বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিয়েছেন আপনাদের জনপ্রতিনিধি হিসেবে। আর সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার মন্ত্রী সভায় তৃতীয়বার মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে – এটি আমার জন্য সৌভাগ্য। এইজন্য আমি তার প্রতি কৃতজ্ঞ এবং আপনাদের প্রতিও কৃতজ্ঞ। কারণ আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাড. মজিবুর রহমান ভূইয়া, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারীসহ পৌর আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102