ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর কদমতলীতে যুবকের মরদেহ উদ্ধার, আটক ৪

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ৯০ বার পঠিত

রাজধানীর কদমতলী থেকে ঈমন হোসেন (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে কদমতলী থানা এলাকার আলমবাগ ফারুক এর ২৪১নং তিনতলা বাড়ির নিচতলার সিঁড়িকোঠা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের বাবা শাহজাহান যুগান্তরকে বলেন, আমার ছেলে পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি। ৮ জানুয়ারি সকালে কাজের কথা বলে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে যায়নি। পরদিন ঈমনের মা আমার স্ত্রী লিলি বেগম কদমতলী থানায় একটি নিখোঁজ ডায়েরি করে। আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদরের গোমস্তাপুর গ্রামে। সপরিবারে ৩৫/১, আলমবাগ পচা গলিতে আব্দুল মান্নানের বাড়িতে ভাড়া থাকি।

এলাকাবাসীর তথ্য মতে, পচাগলিতে কিশোর গ্যাং রয়েছে। তাদের অন্তর্দ্বন্দ্বে খুনের এ ঘটনা ঘটতে পারে।

কদমতলী থানার অফিসার ইনচার্জ আবুল কালাম যুগান্তরকে জানান, শুক্রবার সকালে আলমবাগ এলাকার ২৪১নং প্লটের বাড়ির মালিক ফারুকের ফোন পেয়ে বাড়ির নিচ তলার সিঁড়িকোঠা থেকে ঈমনের মরদেহ উদ্ধার করা হয়। তার এক চোখ উঠানো ও বুকে পোড়া চিহ্ন ছিল। লাশ ময়নাতদন্তের জন্য মিটফোর্ড মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহতের মা লিলি বেগম বাদী হয়ে কদমতলী থানায় মামলা করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৪ জনকে আটক করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102