ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ছাদ থেকে লাফ দিলেন পুলিশ কনস্টেবলের স্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ জানুয়ারি, ২০২৪
  • ১০০ বার পঠিত

রাজধানীর মতিঝিলে এজিবি কলোনির একটি ভবনের অষ্টম তলার ব্যালকনি থেকে নিচে পড়ে মো. হামিদা আক্তার (২৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। তিনি পুলিশের একজন কনস্টেবলের স্ত্রী বলে জানা গেছে।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার এসআই ফাতেমা আক্তার বলেন, আমরা খবর পেয়ে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফাতেমা আক্তার আরও জানান, হামিদা পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেনের স্ত্রী। সাদ্দাম বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মরত।

হামিদা নিজে লাফিয়ে পড়েছে নাকি অনিচ্ছাকৃত নিচে পড়ে গেছেন, সে বিষয়টি এখনো নিশ্চিত নয় বলেও জানান ফাতেমা।

নিহতের স্বামী পুলিশ কনস্টেবল সাদ্দাম হোসেন বলেন, তার স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। সকালে তিনি আট তলার বেলকনি থেকে লাফিয়ে পড়ে মারা যান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102