ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেঘনায় নিষিদ্ধ জালসহ জেলে আটক, ৪ জনের অর্থদণ্ড

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪
  • ৮৪ বার পঠিত

চাঁদপুর মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ জালসহ আটক ৩ জেলে এবং একজন জাটকা ব্যবসায়ীকে ১৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে অভিযান পরিচালনার পর বিকেলে বড় স্টেশন মাছঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আর এম জাহিদ হাসান।

জেলা টাস্কফোর্স মেঘনা নদীর বিভিন্ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন। এ সময় ৫৫ কেজি জাটকা ও অন্যান্য মাছ, ১টি বেহুন্দি জাল এবং ৫০ হাজার মিটার নিষিদ্ধ কারেন্টজাল জব্দ করেন।

অভিযানে অংশগ্রহণকারী জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, জেলা টাস্কফোর্সের বিশেষ কম্বিং অপারেশনের প্রথম ধাপের তৃতীয় দিনের অভিযান পরিচালিত হয়।

মেঘনা মোহনাসহ আশপাশের এলাকার অভিযানে ১টি বেহুন্দি জাল এবং ৫০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। মোবাইল কোর্টে ৩ জনের ৯ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বড় স্টেশন মাছঘাট এলাকায় জব্দ করা হয় ৫০ কেজি জাটকা। ওই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরো জানান, জাটকাসহ জব্দ অন্যান্য ৫৫ কেজি মাছ স্থানীয় মাদরাসা, এতিমখানা ও জেলখানায় বিতরণ করা হয়। জব্দকৃত কারেন্ট ও বেহুন্দি জাল নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের সহকারী প্রকল্প পরিচালক মো. মামুনুর রশীদ, সহকারী পরিচালক মো. সুলতান মাহমুদ, ইলিশ প্রকল্প চাঁদপুরের সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মুশফিকুর রহমান, নৌ পুলিশ এবং কোস্ট গার্ড চাঁদপুরের দুটি দল সার্বিক সহযোগিতা করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102