ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রজনীগন্ধা উদ্ধারে সক্ষমতা নেই হামজার, আরও দুটি জাহাজ আসছে

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ৮৬ বার পঠিত

পাটুরিয়ার ফেরিঘাটের অদূরে পদ্মা নদীতে ডুবে যাওয়া ইউটিলিটি ফেরি রজনীগন্ধা উদ্ধারে বুধবার দুপুর থেকে কাজ করছে বিআইডব্রিউটিএ উদ্ধারকারী জাহাজ হামজা। যে ফেরিটি ডুবে গেছে সেটি উদ্ধারে সক্ষমতা নেই হামজার।

ডুবন্ত ফেরিটির ওজন ২৫০ মেট্রিক টন। সেখানে ট্রাকসহ পানির ওজন রয়েছে। অথচ হামজার নিজের ওজন ২৫০ মেট্রিক টন। যে কারণে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ও উদ্দীপন নামের পৃথক দুটি উদ্ধারকারী জাহাজ পাটুরিয়া অভিমুখে রওনা দিয়েছে। সেটি পাটুরিয়া পৌঁছতে বৃহস্পতিবার দুপুর নাগাদ সময় লাগবে।

এমনটিই জানালেন বিআইডব্লিউটিসির চেয়ারম্যান একেএম মতিউর রহমান ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তাক।

বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তাক যুগান্তরকে জানান, ডুবন্ত রজনীগন্ধা ফেরিটির যে পরিমাণ ওজন তা উদ্ধার করা উদ্ধারকারী জাহাজ হামজার সক্ষমতা নেই। যে জন্য আরও দুটি জাহাজ উদ্ধারকাজে নিয়ে আসা হয়েছে।

বিআইডব্লিউটিসির মেরিন বিভাগ সূত্রে জানা গেছে, ২০১৪ সালে তৈরি ডুবন্ত ফেরি রজনীগন্ধাসহ কয়েকটি ফেরিটির ফিটনেস সার্ভে করতে গত এক মাস আগে পাটুরিয়া ভিজিট করে যান ডিজি সিপিং।

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির আরিচা এরিয়া অফিসের এজিএম (মেরিন) আহম্মদ আলী দাবি করে জানান, ফেরিটির সব কাগজপত্র হালনাগাদ আছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102