ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভারতে পরীমণি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ জানুয়ারি, ২০২৪
  • ১০২ বার পঠিত

গেল সপ্তাহে নানাবাড়ি বরিশাল থেকে ফেরার পথে রাস্তায় ফলের দোকানের ফল খেয়ে সন্তান ও বাসার কয়েকজনসহ অসুস্থ হয়ে পড়েন নায়িকা পরীমণি। এরপর থেকে ছেলে রাজ্য ও তিনি চিকিৎসাধীন ছিলেন একটি বেসরকারি হাসপাতালে।

ফেসবুকে ১৪ জানুয়ারি এক স্ট্যাটাসে এ খবর জানিয়েছেন পরী নিজেই। ওই সময় এই অভিনেত্রী জানিয়েছিলেন, অসুস্থ অন্যরা খানিক সুস্থ হলেও রাজ্যর শরীর ক্রমাগত খারাপ হচ্ছিল।

এবার জানা গেল, উন্নত চিকিৎসার জন্য একমাত্র সন্তানকে নিয়ে ভারতে গেছেন পরীমণি। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা চয়নিকা চৌধুরী।

পরীমণি ও রাজ্যকে বিমান বন্দরে বিদায় জানিয়েছেন তিনি। ফিরে এসে নির্মাতা চয়নিকা ফেসবুকে লেখেন, এভারকেয়ার হাসপাতালে টানা ৭ দিন থাকার পর, ছেলের চিকিৎসার জন্যে সরাসরি কলকাতার পথে পরীমণি। পদ্ম (রাজ্য) খুব খুব অসুস্থ। তার দুইটা ভাইরাস ধরা পড়েছে। পরীও পুরোপুরি সুস্থ না। কিন্ত কিছুই করার নেই।

সবার কাছে দোয়া চেয়ে চয়নিকা লেখেন, আপনারা সবাই পদ্ম (রাজ্য) ও পরীর জন্যে দোয়া করবেন। যেন আমাদের আদরের বাচ্চাটা সুস্থ হয়ে ফিরে আসে। পদ্ম খুব কষ্ট পাচ্ছিল।

এদিকে গেল শুক্রবার (১২ জানুয়ারি) থেকে পরীমণির ‘ডোডোর গল্প-Story of Dodo’ সিনেমার শেষ অংশের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল। তবে নায়িকার অসুস্থতার কারণে শুটিং তারিখ পরিবর্তন হয়েছে।

এই সিনেমার মাধ্যমেই ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে প্রথমবার ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন নির্মাতা রেজা ঘটক। এতে পরীর সহশিল্পী চিত্রনায়ক সাইমন সাদিক।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102