ads
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সালমান এফ রহমান প্রধানমন্ত্রীর ‘অবৈতনিক’ উপদেষ্টা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৬২ বার পঠিত

সালমান ফজলুর রহমানকে (সালমান এফ রহমান) প্রধানমন্ত্রীর অবৈতনিক উপদেষ্টা করেছে সরকার।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, এ নিয়োগ হবে অবৈতনিক। উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তিনি মন্ত্রীর পদমর্যাদা প্রাপ্য হবেন।

গত ১১ জানুয়ারি সালমান ফজলুর রহমানসহ ছয়জনকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল মন্ত্রিপরিষদ বিভাগ। তারা হলেন- ড. মসিউর রহমান, ড. গওহর রিজভী, তৌফিক-ই-এলাহী চৌধুরী, সালমান ফজলুর রহমান, কামাল আব্দুল নাসের চৌধুরী ও মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক।

উপদেষ্টা পদে অধিষ্ঠিত থাকাকালীন তারা মন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতাদি ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন বলে ওই প্রজ্ঞাপনে জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, প্রধানমন্ত্রী রুলস অব বিজনেস প্রদত্ত ক্ষমতাবলে তাদের প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে নিয়োগদান করেন। উপদেষ্টা নিয়োগের শর্ত রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩ বি(১) মোতাবেক সালমান এফ রহমানের উপদেষ্টার ক্ষেত্র পুনর্বিন্যাস করা হয়েছে বলে নতুন প্রজ্ঞাপনে জানানো হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102