ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাল থেকে স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা দেখতে পাবেন: বাণিজ্য প্রতিমন্ত্রী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ৯১ বার পঠিত

আগামীকাল থেকে স্বচ্ছ বাজার ব্যবস্থাপনা দেখতে পাবেন বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা স্বচ্ছ জবাবদিহিতা নিশ্চিত করব। মূল্য নির্ধারণটা হবে স্বয়ংক্রিয়। এটা কখনো জোর করে করা যায় না। বাজারমূল্য কখনো আর্টিফিসিয়ালি দীর্ঘদিন ধরে রাখা যায় না। সেজন্য আমরা চেষ্টা করছি একটি স্মার্ট বাজার ব্যবস্থা চালুর।

আপনি যে বাজার ব্যবস্থা চান সেই বাজার ব্যবস্থা রিফর্ম করতে কতোদিন লাগবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটা স্মার্ট বাজার ব্যবস্থা চালু করতে যাচ্ছি যেখানে, উৎপাদক, আমদানিকারক থেকে ভোক্তা মাঝখানে যে বাধাগুলি আছে সেগুলো দূর করে এমন একটা স্বচ্ছ বাজার ব্যবস্থা করব।

এর মাধ্যমে পণ্যের দাম কবে নাগাদ কমাতে পারবেন? এমন প্রশ্নের জবাব তিনি বলেন, দাম কমাব না। তবে দাম কমানোর মেকানিজম আমাদের কাছে। স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার মধ্যেই যৌক্তিক মূল্য আসবে। আমি যদি এই মুহূর্তে বলি দাম কমাব, দেখা গেল জাহাজের ভাড়া বেড়ে গেল, তাহলে সেটা আমার হাতে নেই। আমি বলতে পারি দাম যৌক্তিক থাকবে, স্বচ্ছ থাকবে, রেফারেন্স মূল্য আন্তর্জাতিক থাকবে।

তাহলে কি দাম বেঁধে দেওয়ার যে প্রক্রিয়া ছিল আপনারা সেদিকে হাঁটতে চাচ্ছেন না? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে মুভমেন্টে দেখে সে অনুযায়ী মিলাররা নির্ধারণ করবে। তবে একই দামে তো সবাই কিনতে পারবেন না। এজন্য আজকে আমরা আলোচনায় বসেছি যে কীভাবে দামটা নির্ধারণ করা হবে। এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কেবিনেটে সিদ্ধান্ত নেব।

স্বচ্ছ বাজারের সুবিধাটা কবে থেকে পাবে জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল থেকে স্বচ্ছ বাজারের সুবিধা পাওয়া যাবে। আমি বিশ্বাস করি, ব্যবসায়ীরা আজকে যে মেসেজ পাবে, কাল থেকে ওনারা সর্বোচ্চ চেষ্টা করবে। আপনারা সেটার প্রতিক্রিয়া দেখতে পারবেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102