ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পশ্চিমা ‘আজরাইল’ আপনাদের ‘জান কবজের জন্য’ রেডি: নুর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ৯৬ বার পঠিত

পশ্চিমাদের ‘আজরাইল’ উল্লেখ করে আওয়ামী লীগ সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘আজরাইল আপনাদের জান কবজের জন্য রেডি আছে।’

শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ডামি নির্বাচনের ডামি সংসদ ভেঙে দিয়ে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসার’ দাবিতে গণবিক্ষোভ পূর্ব সমাবেশে একথা বলেন তিনি।

এ সময় বক্তব্য দেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খানসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

তিনি বলেন, ‘আমরা যদি চুপ থাকি আন্দোলনে ব্যর্থ হই, আজরাইল আপনাদের জান কবজ করার জন্য রেডি আছে। সেই আজরাইল হচ্ছে পশ্চিমারা। বঙ্গোপসাগরকেন্দ্রিক রাজনীতির জন্য তাদের আধিপত্য বিস্তারের জন্য পশ্চিমা ও ইউরোপীয়রা তাদের পলিসি বাস্তবায়ন করবে। এতে দেশ ও আমাদের ক্ষতি হবে। কিন্তু কী করব, এই ক্ষতির রাস্তা তো বর্তমান সরকার তৈরি করে দিয়েছে। পত্রপত্রিকায় নিউজ হচ্ছে, একের পর এক দেশের গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে। গ্যাস নাই, জিনিসপত্রের দাম বাড়ছে। সরকারের মন্ত্রী-এমপিরা গরম গরম কথা বলছে, কাজতো তারা করতে পারবে না। কারণ দেশে বিদেশে তাদের বৈধতা নাই।’

এ সময় ভিপি নুর সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সমালোচনা করে বলেন, ‘দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য তাকে মন্ত্রী বানানো হয়েছে। তার কোনো গবেষণা নাই। শিক্ষা সম্পর্কে তার কোনো অভিজ্ঞতা নেই।’

নুর আরও বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিশ্বাস হচ্ছে। তার প্রতিবাদে আমরা দাঁড়িয়েছি। এই অত্যাচারি সরকারের বিরুদ্ধে আমরা কথা বলে যাব। গণতন্ত্রের জন্য আমরা কথা বলে যাব। বাংলাদেশের নব্বই ভাগ জনগণ এই ভোট বর্জন করেছে।’

সমাবেশ শেষে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীরা।

#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102