ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বড় বিপদ থেকে রক্ষা পেলেন অভিনেত্রী পূজা

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ জানুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত

অন্যান্য দিনের মতোই রান্নাঘরে গিয়েছিলেন। কিন্তু গ্যাস জ্বালতে গিয়েই বিপত্তি। দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। অল্পের জন্য বড় বিপদ থেকে রক্ষা পেলেন অভিনেত্রী পূজা ব্যানার্জি।

বিষয়টি জানিয়ে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে পূজা লেখেন, অল্পের জন্য আজ রক্ষা পেলাম। বাড়িতে আগুন লেগেছিল। আমি এবং আমার পরিবারকে রক্ষা করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ।

পূজা বলেন, ‌গ্যাসের পাইপ ফেটে গ্যাস বেরোচ্ছিল। বুঝতে পারিনি। গ্যাস জ্বালতে গিয়েই রান্নাঘরে আগুন ধরে যায়।

তবে পরিবারের সদস্যদের তৎপরতায় আগুন নেভাতে সক্ষম হন পূজা। অভিনেত্রী বলেন, গ্যাসের পাশে প্রচুর বৈদ্যুতিক যন্ত্র ছিল। মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতেই পারত। কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গিয়েছি।

মুম্বাইয়ের ছোট পর্দায় চর্চিত মুখ বাঙালি অভিনেত্রী পূজা। তবে বলিউডের পাশাপাশি টলিউডেও তিনি নিয়মিত কাজ করছেন। বাংলায় ‘লভেরিয়া’, ‘হইচই আনলিমিটেড’-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন পূজা।

চলতি মাসেই মুক্তি পাবে অভিনেত্রীর নতুন বাংলা ওয়েব সিরিজ় ‘ক্যাবারে’।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102