ads
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সরকার দেশকে বিশ্বের কাছে হাস্যরসে পরিণত করেছে: রিজভী

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ জানুয়ারি, ২০২৪
  • ১০৮ বার পঠিত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভোটবিহীন ডামি নির্বাচন করে অবৈধ সরকার বিশ্বের কাছে দেশকে হাস্যরসে পরিণত করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচনে না এসে দেশের সার্বভৌমত্ব নষ্ট করার চেষ্টা করছে। সরকার এই দেশটাকে দোজখে পরিণত করেছে। আমরা তো সার্বভৌমত্ব ফিরিয়ে আনার আন্দোলন করছি। আমরা যদি সার্বভৌমত্ব বন্ধক রাখতাম, প্রভুদের কথা শুনতাম নিজেদের শক্তি বলে আন্দোলন করতাম না। এ দেশের জনগণ আমাদের শক্তি, তাদের ভরেই রাজনীতি করছি। কোনো প্রভুদের ভরে নয়। যারা প্রভু রাষ্ট্রের ভরে রাজনীতি করে তারাই এ দেশের সর্বভৌমত্বকে বিক্রি করে।’

গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে দুস্থদের মাঝে কম্বল বিতরণকালে তিনি এ কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।

রিজভী বলেন, ‘শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শে আমরা চলছি। যার কারণে দুর্নীতিবাজ সরকারের নির্যাতনের মধ্যেও আন্দোলন চলমান। এই ফ্যাসিবাদ ও দুর্নীতিবাজ সরকার দলের পুরুষ নেতাকর্মীদের ওপর জেল-জুলুম, অত্যাচার তো করছেই, সেই সঙ্গে নারী নেত্রীদের ওপরও জুলুম অত্যাচার করছে। এর মধ্যেও আমাদের নারী নেত্রীরা পুরুষ নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।’

সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, ‘দেশপ্রেমিক শহিদ প্রেসিডেন্ট জিয়াাউর রহমানের যে পতাকা, সেই পতাকা হাতে তুলেছিলেন দেশনেত্রী খালেদা জিয়া। এই অবৈধ সরকার তাকে জেলে ভরে নিপীড়ন-নির্যাতন করছে। তিনি এখন রোগে আক্রান্ত হয়েছে, তারপরও তার সঙ্গে আপস করা যায়নি। এটাই হচ্ছে সার্বভৌমত্ব রক্ষার বড় প্রমাণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার।’

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, মহিলা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102