ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ঢাকা থেকে সৌদিগামী প্লেনের করাচিতে জরুরি অবতরণ

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১০৪ বার পঠিত

ঢাকা থেকে রিয়াদ যাওয়ার পথে সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এক যাত্রী অসুস্থ হওয়ায় পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করতে হয়েছে। তবে ফ্লাইটটি প্রথমে ভারতে নামার অনুমতি চেয়েছিল। অনুমতি না পাওয়ায় করাচিতে নামতে বাধ্য হয় ফ্লাইটটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সৌদিয়া এয়ারলাইনসের ফ্লাইট এসভি–৮০৫ ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভোর ৩টা ৫৭ মিনিটে সৌদি আরবের রাজধানী রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়। উড্ডয়নের একটু পরেই আবু তাহের নামে ৪৪ বছর বয়সী এক বাংলাদেশি যাত্রীর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটে। সেসময় উড়োজাহাজটি ভারতের আকাশসীমায় অবস্থান করছিল।

নাম প্রকাশে অনিচ্ছুক উড়োজাহাজটির এক কর্মকর্তা জিও নিউজকে জানিয়েছেন, উচ্চ রক্তচাপের কারণে মাঝ আকাশে ওই বাংলাদেশি যাত্রীর শারীরিক অবস্থার ব্যাপক অবনতি ঘটে। পরিস্থিতি আরও খারাপ হলে তিনি বমি করতে শুরু করেন। যাত্রীর অবস্থা শোচনীয় দেখে পাইলট উড়োজাহাজ ঘুরিয়ে মুম্বাইয়ের দিকে রওনা হন এবং মুম্বাইয়ের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে মানবিক অবতরণের অনুমতি চান। তখন তারা উড়োজাহাজটিকে নামতে দিতে অস্বীকার করেন।

পরে মুম্বাই এয়ার ট্রাফিক কন্ট্রোলের পরামর্শ অনুসারে উড়োজাহাজের পাইলট পাকিস্তানের করাচি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে নামার অনুমতি চান। অবশেষে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে করাচির জিন্নাহ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

করাচি বিমানবন্দরের সিভিল অ্যাভিয়েশন অথরিটির চিকিৎসকরা দ্রুত আবু তাহেরকে চিকিৎসা দেন। পরে অবস্থার উন্নতি হলে তাকে নিয়েই ফ্লাইটটি রিয়াদের উদ্দেশ্যে রওনা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102