ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে দুর্নীতি প্রসঙ্গে যে আহ্বান যুক্তরাষ্ট্রের

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৮৮ বার পঠিত
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার

নির্বাচিত কর্মকর্তারা যাতে বাংলাদেশে দুর্নীতির বিষয়ে দেশের আইন এবং আর্থিক বিধিবিধানগুলো মেনে চলেন তা নিশ্চিত করতে সরকারকে আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার গতকাল মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ আহ্বান জানান।

তার কাছে বাংলাদেশের দুর্নীতি, বিশেষ করে সাবেক একজন মন্ত্রীর সম্পদের বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি। তিনি জানতে চান- ব্লুমবার্গে একটি বিস্তারিত রিপোর্ট প্রকাশ হয়েছে। তাতে বাংলাদেশের শাসকগোষ্ঠীর দুর্নীতিতে জড়িত থাকার বিষয়টি ওপেন সিক্রেট বলা হয়েছে।

ওই রিপোর্ট অনুযায়ী, মন্ত্রিপরিষদের সাবেক অন্যতম সদস্য সাইফুজ্জামান চৌধুরী বৃটেনে এবং যুক্তরাষ্ট্রে সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ তোলা হয়েছে। এই সম্পদের মূল্য ২০ কোটি পাউন্ড, যা বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের শতকরা এক ভাগের সমত্যুল। অনেক ঘটনার মধ্যে এটি হলো মাত্র একটি ঘটনা। বিশ্বব্যাপী সরকারের জবাবদিহিতা এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে এ বিষয়টিকে কিভাবে দেখছে যুক্তরাষ্ট্র?

মুশফিকের এ প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার বলেন, ‘এসব রিপোর্টের বিষয়ে আমরা অবহিত। আমরা বাংলাদেশ সরকারকে উৎসাহিত করি নির্বাচিত সব কর্মকর্তা যেন দেশের আইন ও আর্থিক বিধিবিধান মেনে চলেন তা নিশ্চিত করতে হবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102