ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পর্যটকবাহী বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই নারীর

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৭৭ বার পঠিত

খাগড়াছড়িতে পর্যটকবাহী বাস ও যাত্রীবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত হয়েছে। আহত হয়েছেন আরও ১৫ জন।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের মাটিরাঙ্গার সাপমারা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, খাগড়াছড়ি জেলা শহরের বসুন্ধরা এলাকার মৃত ননী গোপাল গুহের স্ত্রী প্রীতি বালা গুহ (৪৫) ও একই এলাকার মৃত গৌরাঙ্গ ঘোষের স্ত্রী অনিমা ঘোষ (৬৫)।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ি থেকে যাত্রী নিয়ে একটি পিকআপ গুইমারা যাচ্ছিল। গাড়িটি সাপমারা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পর্যটকবাহী রকি পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্টো-ব-১৫-৯৬৮১) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। পিকআপে থাকা দুই নারী ঘটনাস্থলেই মারা যান।

এসময় পিকআপে থাকা অন্তত ১৫ জন গুরতর আহত হয়। স্থানীয়রা তাদের খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ববস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102