ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও তার স্ত্রীর মৃত্যু

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৭ বার পঠিত

পরিবেশ অধিদপ্তরের (ঢাকা অঞ্চল) পরিচালক সৈয়দ নজমুল আহসান (৫৬) ও তার স্ত্রী নাহিদ বিনতে আলম (৪৮) মারা গেছেন।

গতকাল বুধবার (২১ ফেব্রুয়ারি) বিকেল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সৈয়দ নজমুল আহসান।

একদিন না যেতেই বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকালে তার স্ত্রী নাহিদ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান স্বামী-স্ত্রী উভয়েরই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গতকাল মিরপুর-২ অফিসার্স কমপ্লেক্সের বাসায় স্বামী-স্ত্রী উভয় অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন নজমুল আহসানকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যদিকে নাহিদ বিনতে আলম বৃহস্পতিবার বিএসএমএমইউতে মারা যান।

তিনি আরও জানান, তাদের কী কারণে মৃত্যু হয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ জানা যাবে। বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

তবে পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাদের মৃত্যুর সনদে অ্যালকোহল পয়জনিং লেখা ছিল। প্রাথমিকভাবে জানা গেছে, তারা বাসায় মদপান করেছিলেন।

সুরতহাল প্রতিবেদন তৈরি করে নজমুল আহসানের মরদেহ সকালে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরে নাহিদের মরদেহও মর্গে পাঠানো হয়।

নজমুল-নাহিদ দম্পতির দুই মেয়ে রয়েছে- একজনের বয়স ১২ বছর, আরেক জনের বয়স ১৫ বছর।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102