ads
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মুদিদোকানিকে কুপিয়ে জখম

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৬৬ বার পঠিত

মাদারীপুরে মুখোশপড়ে আব্দুল মতিন মৃধা (৫০) নামে এক মুদিদোকানিকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া বাজারে এ ঘটনা ঘটে।

আহত আব্দুল মতিন মৃধা একই এলাকার মৃত মন্নান মৃধার ছেলে ও চরমুগরিয়া বাজারের ব্যবসায়ী।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে নিজ দোকান থেকে পাশের দোকানে মোবাইলে টাকা রিচার্জ করতে যান আব্দুল মতিন মৃধা। সেখানে আগে থেকে ওঁৎ পেতে থাকা একদল মুখোশধারী তার ওপর হামলা চালায়। এসময় মতিনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে বাজারের অন্য ব্যবসায়ীরা মতিনকে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহতের মা জাহানারা বেগম জাগো নিউজকে বলেন, আমার ছেলের সঙ্গে কারোরই কোনো শত্রুতা নেই। যারাই হামলা করুক ন কেনো তাদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।

আহত আব্দুল মতিন মৃধা বলেন, মোবাইলে টাকা রিচার্জ করার সময় এ হামলা চালানো হয়। যারা হামলা চালিয়েছে তারা সবাই মুখোশ পরা ছিলেন। আমি এ ঘটনার বিচার চাই।

মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. রাশেদুল ইসলাম বলেন, আহত মতিন মৃধার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। রক্ত বন্ধ করার জন্য প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে যারা জড়িতদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102