ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘আমাদের সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেব না’

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৯৮ বার পঠিত

বাংলাদেশের সীমান্তে ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আমরা আমাদের সীমান্তে ভেতরে আর কাউকে ঢুকতে দেব না।

আমরা মনে করি যার যার জন্মভূমিতে তারাই থাকবে।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মিয়ানমার ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৩৩০ জন বর্ডার গার্ড পুলিশ, সামরিক বাহিনী ও সরকারি কর্মকর্তা যারা আমাদের দেশের বর্ডারের কাছাকাছি ১০-১৫ মাইলের মধ্যে ছিল তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিল। আমাদের দেশ তাদের এক জায়গায় রেখে মিয়ানমারকে জানায়। সেই দেশ থেকে ব্যবস্থা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠিয়ে দিয়েছি। খুব সুন্দর ব্যবস্থার মাধ্যমে তাদের ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

মন্ত্রী বলেন, আমরা অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি, তাদেরও আমরা বলছি এবং মিয়ানমার সরকারকেও বলছি। বিশ্বের সমস্ত দেশকেও আমরা বলছি- যত দ্রুত এদেরকে আমাদের দেশ থেকে তাদের দেশে ফেরত দেওয়ার ব্যবস্থা জোরদার করতে। আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে।

নির্বাচন ও বিএনপিকে নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান বলেন, এইবার তো তারা (বিএনপি) নির্বাচনই করেননি। কাজেই তারা তো এখন বিরোধী দল বলে দাবি করতে পারেন না। ছোট ছোট যে রাজনৈতিক দল আছে, বিএনপির অবস্থানও আজ তেমন।

বিএনপি নেতাদের জামিন প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন কারণে তারা কারাগারে ছিলেন। বিচারক মনে করেছেন তাদের জামিন দিতে হবে; দিয়েছেন। এখানে আমাদের কিছু করার নেই, বলারও নেই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102